শিক্ষা জগতের পরিবর্তিত পরিস্থিতিতে, একদল প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী আপনার এলাকায় প্রাথমিক শিক্ষায় এক নব দিগন্তের সূচনা করতে চলেছে। আপনার শিশুর সার্বিক (মানসিক ও শারীরিক) বিকাশ ও মূল্যবোধের বিকাশ ঘটানো আমাদের লক্ষ্য। সম্পূর্ণ শিক্ষার্থী সুলভ মনোরম পরিবেশে, সৃষ্টিশীলতা, মননশীলতা, মূল্যবোধ ও সংস্কৃতির মেলবন্ধনে আপনার সন্তানের প্রাথমিক শিক্ষার মজবুত ভিত গড়ে তুলতে আমরা আন্তরিক ও প্রতিজ্ঞাবদ্ধ।
নবোদয় একাডেমি-র স্বপ্ন এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা জ্ঞানসমৃদ্ধ, যুক্তিবাদী ও সহমর্মী নাগরিক হিসেবে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখবে।
আমরা এমন এক শিক্ষার পরিবেশ চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজেকে আবিষ্কার করতে পারে, নিজস্ব প্রতিভা বিকশিত করতে পারে, এবং ভবিষ্যতের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে পারে।