নিয়মাবলী

  1. সকল ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ের নিয়মাবলী যথাযথ ভাবে মেনে চলতে হবে।

  2. প্রতিটি ছাত্র ছাত্রীকে বিদ্যালয়ের নির্দিষ্ট ব্যজ লাগানো নির্দিষ্ট রঙের পোশাক পরে বিদ্যালয়ে আসতে হবে।

  3. প্রত্যেকের I -Card সঙ্গে রাখতে হবে।

  4. প্রতিদিন রুটিং দেখে বই,খাতা,পেন্সিল,ইরেজার রং সঙ্গে আনতে হবে।

  5. নার্সারী ক্লাসের ক্ষেত্রে প্রতদিন স্লেট ও চক আনতে হবে।

  6. মুখ ও হাত মোছার জন্য রুমাল সঙ্গে আনতে হবে।

  7. বিদ্যালয় চলাকালীন বা অফিস সময়ে অভিভাবক – অভিভাবিকা বিদ্যালয় অফিস স্টাফের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন । সাক্ষাৎ এর সময় অবশ্যয় ডায়েরি সঙ্গে আনতে হবে।

  8. ক্লাস চলাকালীন কোন অভিভাবক ক্লাস এ প্রবেশ করবেন না।

  9. ছাত্র-ছাত্রী কোন কারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে বা ছুটি প্রয়োজন হলে প্রধান শিক্ষক কে অগ্রিম জানাতে হবে। বিদ্যালয় চলাকালীন কোন ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে সেই দিনগুলির পঠন-পাঠনের ঘাটতি পূরনের পুরো দায়িত্ব অভিভাবকের।

  10. প্রতি মাসের বেতন চলতি মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। কোন প্রকার ফিস অনাদায়ী থাকলে ছাত্র – ছাত্রী পরীক্ষায় বসতে পারবে না।

  11. ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ে অপ্রয়োজনীয় কিছু, টাকা/পয়সা সঙ্গে দেবেন না বা মূল্যবান গহনা পরে বিদ্যালয়ে পাঠাবেন না।

  12. বিদ্যালয়ে থেকে ছাত্র – ছাত্রীর ফেরতের সময় প্রতিদিন ব্যাগ চেক করবেন  এবং অন্য কোন ছাত্র – ছাত্রীর কোন জিনিসপত্র ব্যাগ এ চলে গেলে পরেরদিন অবশ্যয় অফিস এ জমা দেবেন ।

  13. প্রতিদিন ছাত্র ছাত্রীর ডায়েরী দেখবেন ও নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করবেন।

  14. প্রতি তিন মাসে একবার অভিভাবক মিটিং হবে, সভায় উপস্থিত থাকা বাধ্যতামূলক।